বৃটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস নির্বাচিত হওয়ার পরই পদত্যাগ করেছেন হোম সেক্রেটারী প্রীতি প্যাটেল। সোমবার লিজ ট্রাসের জয়ের খবরের পরই পদত্যাগ করেন তিনি। মঙ্গলবার রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করছেন লিজ ট্রাস। এরপরই তাকে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করা হবে। এরপর নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন ট্রাস।
লিজ ট্রাস নতুন সরকারের ফরেন সেক্রেটারী হিসেবে অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রেভারম্যানকে বেছে নেবেন বলে শোনা যাচ্ছে। পদত্যাগপত্রে প্যাটেল বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের উদ্দেশ্যে লিখেছেন, গত তিন বছর ধরে এই দেশের হোম সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের বড় সম্মান। এই সময়ে আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি এবং পুলিশে সংস্কার এনেছি। দেশের পরিশ্রমী আইনমান্যকারী সংখ্যাগরিষ্ঠ্যের পক্ষে দাঁড়িয়েছি এবং অভিবাসন আইন সংস্কার করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়েছি।
প্যাটেলের দায়িত্ব পালনকালে প্রায়ই অবৈধ অভিবাসীরা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বৃটেনে প্রবেশ করেছে। এসব ঘটনা নিয়ে ব্যস্ত সময় কেটেছে তার।















