২৮ বছর পর খুলছে তুরস্ক-আর্মেনিয়ার স্থলসীমান্ত

214

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২৮ বছর পর তুরস্ক ও আর্মেনিয়ার নাগরিকদের জন্য স্থলসীমান্ত খুলতে রাজি হয়েছে দেশ দুটির সরকার। এখন থেকে যেকোনো দেশের নাগরিকরা আর্মেনিয়ার স্থলসীমান্ত দিয়ে সরাসরি তুরস্কে যেতে পারবেন। একইভাবে তুরস্ক থেকে আর্মেনিয়া যেতে পারবেন।

১৯৯১ সালে আর্মেনিয়া এবং তুর্কি আজারবাইজানের মধ্যে যুদ্ধের পর দুদেশের স্থলসীমান্ত বন্ধ হয়ে যায়। গত বছরের ডিসেম্বরে তুরস্ক-আর্মেনিয়া কূটনৈতিক সম্পর্ক শুরু করে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্টারফ্যাক্সের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক আলোচনার পর দুই দেশ স্থলসীমান্ত খুলতে রাজি হয়েছে। এ ছাড়া কার্গো বিমানে দুদেশের বাণিজ্য করার ব্যাপারেও একমত হয়েছে। একইসঙ্গে সম্পূর্ণ স্বাভাবিক সম্পর্ক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও আঙ্কারা ইয়েরেভান ঐকমত্যে পৌঁছেছে।

সূত্র: আলজাজিরার