করোনায় আক্রান্ত বাসিল রাজাপাকসে

62

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের ভাই ও সদ্য ক্ষমতাচ্যুত অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে। তাকে কলম্বোর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে দেশটির অনলাইন ডেইলি মিরর। এতে আর বিস্তারিত কিছু বলা হয়নি। উল্লেখ্য, অর্থনৈতিক মহাসঙ্কটে হাবুডুবু খাচ্ছে শ্রীলঙ্কা। এরই মধ্যে তারা নিজেদেরকে দেউলিয়া বলে ঘোষণা দিয়েছে। বলেছে, আন্তর্জাতিক ঋণের বিপরীতে অর্থ ফেরত দিতে তারা সঙ্কটের কারণে অপারগ। এই সঙ্কটকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে অর্থমন্ত্রী হিসেবে বাসিল রাজাপাকসের দায় কম নয়।

জনরোষ যখন তুঙ্গে ওঠে তখন তাকে পদ থেকে সরিয়ে দেন তারই ভাই ও প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে।