বিজেপি করায় কাজ পাচ্ছেন না রুদ্রনীল ঘোষ

197

বিনোদন ডেস্ক: বিধানসভায় বিজেপির টিকিটে দাঁড়িয়ে তিনি হেরেছিলেন। তারপর ১৪ মাস তার হাতে কোনো কাজ নেই। টলিউডের এই প্রতিভাবান অভিনেতা জানিয়েছেন, তিনি যেদিন থেকে বিজেপি করছেন, টালিগঞ্জ-এর ষ্টুডিওপাড়া তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমন নয় যে তার প্রতিভায় কমতি পড়েছে, কিন্তু রুদ্রনীল এর মতে, বিজেপি করার অপরাধে তিনি কাজ পাচ্ছেন না। অথচ তাকে দশজনকে মাইনে দিতে হয়। বাড়ির রাঁধুনি তার ওপরই নির্ভরশীল। রুদ্রনীল জানাচ্ছেন, তিনি পেশাদার রাজনীতিক নন, কিন্তু অভিনয়টা তার পেশা। পেশা বিসর্জিত হচ্ছে বলে তিনি বিজেপি থেকে সরে যাবেন এমনটাও নয়।
আসানসোলে ভোটের প্রচারে তিনি যাচ্ছেন। বগটুইকাণ্ড, আনিসকাণ্ড নিয়ে মুখ খুলতে চান। তবে, রুদ্রনীল মনে করেন, রাজনীতি করেন বলে তার পেশা কেড়ে নেয়ার অধিকার কারো নেই। কিন্তু, এই রাজ্যে তাই হচ্ছে। তৃণমূল করলে কাজ মিলছে, নয়তো নয়।