ওয়ানবাংলানিউজ: গত বুধবার ব্রিস্টলের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ এসোসিয়েশন ব্রিস্টল বাথ এন্ড ওয়েস্টের আসন্ন নির্বাচনকে এক মতবিনিময় সভা অনুস্টিত হয় । নির্বাচনে সভাপতি পদ প্রার্থী মোঃ নজরুল ইসলাম এর সমর্থনে অনুস্টিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রিস্টলের বিশিষ্ট ব্যাবসায়ী ও বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক সভাপতি মোঃ আতিকুর রহমান ।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ব্রিস্টলের বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব ও বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম খাঁন ফয়ছল, বিশিষ্ট্য ব্যাবসায়ী সৈয়দ নুরই কাদের জুনায়েদ, মোঃ সমরুল হক, ইসলাম উদ্দিন, জাভেদ রহমান, আব্দুল ওয়াহিদ, কামাল আহমেদ, সিদ্দীক আহমেদ, সাকিব, নাসিম তালুকদার, মনসুর আহমেদ, কফিল উদ্দিন, রিপন মিয়া, শওকত মিয়া সহ আরও অনেকে ।
উপস্থিত সকলে আগামী নির্বাচনে সভাপতি পদ প্রার্থী নজরুল ইসলাম কে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং তাকে বিজয়ী করতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন । বাংলাদেশ এসোসিয়েশন ব্রিস্টল বাথ এন্ড ওয়েস্ট এর আসন্ন নির্বাচনে সভাপতি পদ প্রার্থী নজরুল ইসলাম উপস্থিত সকল ধন্যবাদ জানান এবং তাকে নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । তিনি আরও আশাবাদী কমিউনিটির সবার সহযোগিতায় এবং তাদের ভোটের মাধ্যমে তিনি বিপুল ভোটে জয়ী হবেন ।















