রুশ হামলায় ৭ বেসামরিক নাগরিক নিহত: ইউক্রেন

231

আন্তর্জাতিক ডেস্ক: কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

দেশটির গোয়েন্দা বিভাগের বরাত দিয়ে রয়টার্স বলেছে, যুদ্ধের মধ্যে কিয়েভের কাছে পেরেমোহা গ্রাম ছেড়ে পালানোর চেষ্টার সময় তারা রুশ বাহিনীর আক্রমণের শিকার হয়।