ব্রিটেনে করোনায় রবিবার মৃত্যু ৫২ জনের, আক্রান্ত ৪১,২৭০ জন

898
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যার সংখ্যা ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১,২৭০ জন । গতকাল শনিবার ছিলো ৪৬,০২৫ জন, শুক্রবার ছিলো ৫৮,৮৯৯ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৩ লাখ ৬ হাজার ৮৫৯ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৩০ জন।

এদিকে গত ৪৮ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৫২ জন। গতকাল শনিবার ছিলো ১৬৭ জন, শুক্রবার ১৯৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৭০ জন।

এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৮২১ জন।