ইরাকে আইএসের হামলায় নিহত ৫

114

আন্তর্জাতিক ডেস্ক :: ইরাকের উত্তরাঞ্চলের কারা সালেম গ্রামে আইএসের হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। স্থানীয় সময় রোববার এ হামলার ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত পাঁচ জনের মধ্যে কুর্দি বাহিনীর (পেশমার্গা) ৪ সদস্য ও একজন বেসামরিক লোক রয়েছেন। যদিও কুর্দি বাহিনীর পক্ষ থেকে হতাহতের ঘটনা নিশ্চিত করা হলেও কতজন মারা গেছে তা স্পষ্ট করা হয়নি।

উল্লেখ্য, কুর্দি পেশমার্গাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় আইএস। ২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে দায়েশ পরাজিত হওয়ার পর থেকে এ হামলার সংখ্যা বেড়ে যায়।

ওয়ানবাংলানিউজ / ৬ ডিসেম্বর ২০২১ / আল-আমিন