সাংবাদিক সিরাজুল ইসলামকে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সংবর্ধনা

273

ওয়ানবাংলানিউজ: স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ঢাকা ট্রিবিউন -এর প্রতিনিধি হিসেবে অংশ গ্রহনকারী সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছে যুক্তরাজ্যে বসবাসরত কোম্পানীগঞ্জ উপজেলার সচেতন নাগরিকদের নিয়ে গঠিত ‘কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’।


গত ২২ নভেম্বর সোমবার লন্ডনস্থ পাপা আমেরিকান রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারিস আলী। যুগ্ম সাধারণ সম্পাদক আবজাল রশীদ সেলিমের পরিচালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট এসোসিয়েশন সাউথ ইস্ট রিজিওন প্রেসিডেন্ট ইসবাহ উদ্দীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি আমিনুর রশীদ, কামাল মোস্তফা গোলাপ, গ্রেটার সিলেট এসোসিয়েশন সাউথ ইস্ট রিজিওন ট্রেজারার সুফী সোহেল , গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফিজ আব্দুল মুবিন, মরহুম সাবেক স্পীকার হুমায়ুন রশীদের পিএ আ স ম হোসাইন। গ্রেটার সিলেট এ্যসোসিয়েশন লন্ডন রিজিয়ন প্রেসিডেন্ট আব্দুল মালেক কুটি, ল্যাম্প চেয়ারম্যান আলী আহমেদ, ল্যাম্প ডেপুটি চীফ এক্সিকিউটিভ মিনহাজ খাঁন প্রমূখ।

এছাড়াও সভায় বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল আলম আরশ।
আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শাহররিয়ার হোসেন, জুবায়ের আহমদ, জুনেদ আহমেদ, তাহমিদ রশীদ, শেবুল আহমাদ, রেদোয়ান আহমদ আবু সাঈদ সহ আরো অনেকে।
‘সংবর্ধিত অতিথির বক্তব্যে এসোসিয়েশনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার স্বার্থে এবং কোম্পানীগঞ্জের মানুষের জীবন মান উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির পেশাগত জীবনের অসামান্য সফলতার জন্য সম্মাননা ক্রেস্ট এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।