সিলেট সংবাদদাতা :: সিলেটে মায়ের দাফনের আগে ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার রাতে নগরীর ঘাষিটুলা কলাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া বইছে।
মৃতের স্বজনরা জানান, সিলেট নগরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুজিবুর রহমানের মা সোমবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান। মায়ের দাফনের আগেই রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজিবুর রহমান। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর যুবদল নেতা মীর্জা সম্রাট হোসেন জানান, বিষয়টি অত্যন্ত পীড়াদায়ক। মুজিবুর রহমান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মায়ের মৃত্যুর পর দাফনের প্রস্তুতির সময় তারও মৃত্যু হয়েছে।
ওয়ান বাংলা নিউজ / ২০ অক্টোবর ২০২১ / আল-আমিন















