আন্তর্জাতিক ডেস্ক :: কাতারে প্রথমবারের মতো কাতারে আইনসভার (শুরা কাউন্সিল) নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। ওই নির্বাচনে অংশ নেওয়া ২৬ জন নারী প্রার্থীর কেউই জিততে পারেননি।
শনিবার (২ অক্টোবর) নির্বাচনে শুরা কাউন্সিলের ৪৫টি আসনের মধ্যে ৩০টির আসনের জন্য ভোটা গ্রহণ হয়। সকাল থেকে শুরু হওয়া জাতীয় আইনসভা নির্বাচনে গোটা দেশ জুড়ে ভোট দেন কাতারি নারী ও পুরুষরা। নারীদের পাশাপাশি প্রবীণ নারীরাও ঘরে বসে থাকেননি।
এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অধিকাংশই ছিলেন পুরুষ। ৩০ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৮৪ জন প্রার্থী। তাদের মধ্যে ২৬ জন নারী প্রার্থী ছিলেন। নির্বাচনে ভোট দেওয়ার হার ছিল ৬৩ দশমিক ৫ শতাংশ।
এদিকে নির্বাচনে কোনো নারী পদ না পাওয়ায় নারী ভোটাররাও হতাশ হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যগুলোর খবরে এমনটি পওয়া যায়। তবে নির্বাচনে নারীরা পদ না পেলেও শুরা কাউন্সিলে সমতা রাখতে কাতারের আমিরের হাতে থাকা ১৫ আসনে নারীদের নিয়োগ দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে কাতারের শুরা কাউন্সিলে শুধু একজন নারী মন্ত্রী রয়েছেন। তিনি হলেন, জনস্বাস্থ্য মন্ত্রী হানান মোহাম্মদ আল কুওয়ারি।
কাতারের নতুন আইন অনুযায়ী, ৪৫ সদস্যের শুরা কাউন্সিলের ৩০ সদস্য নির্বাচিত হন এ নির্বাচনে। বাকি এক তৃতীয়াংশ সদস্য মনোনীত করা অব্যাহত রাখবেন দেশটির আমির। তবে মনোনীত ও নির্বাচিত সদস্যদের অধিকার ও দায়িত্ব একই থাকবে। তারা সরকারের সাধারণ নীতি ও বাজেট অনুমোদন করবেন। এছাড়াও নির্বাহী কর্তৃপক্ষের উপর তাদের নিয়ন্ত্রণ থাকবে।
কাতারের শুরা কাউন্সিলের সদস্যরা জনগণ সংক্রান্ত ইস্যুতে প্রস্তাব সরকারকে দিতে পারবে।
ওয়ান বাংলা নিউজ / ৬ অক্টোবর ২০২১ / আল-আমিন















