ম্যানচেস্টারে মসজিদে অগ্নিসংযোগ, ঘৃণা জনিত অপরাধ হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ

289

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের ম্যানচেস্টারের একটি মসজিদে অগ্নি সংযোগের চেস্টা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ঘৃণা জনিত অপরাধ হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে বার্টন রোডস্থ ডিডসবারী মসজিদে এই অগ্নিসংযোগের চেস্টা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি কিছু একটা মসজিদের প্রধান দরজার সামনে রেখে যাচ্ছে। পরে এখন থেকে আগুনের সৃস্টি হয়। এসময় ঐব্যক্তির মুখ জ্যাকেটে আবৃত ছিলো।

তবে আগুন দেখে স্থানীয় দুই বাসিন্দা দ্রুত নিজেদের জ্যাকি দিয়ে তা নিয়ন্ত্রনে আনেন। মসজিদ কমিটির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
মসজিদ কমিটি বিবিসিকে বলেছেন, আমরা কয়েক বছর ধরে মসজিদটি পুড়িয়ে দেওয়ার হুমকি পেয়ে আসছিলাম। এখন তাই হতে চলেছে।
তারা বলেন, যদি বার্টন রোড়ের আমাদের দুই প্রতিবেশী এগিয়ে না আসতেন তাহলে ঘৃনিত একটি কাজ হত।

গ্রেটার ম্যানচেস্টার ফায়ার সার্ভিস জানিয়েছে তারা ঘটনাস্থলে দুই ঘন্টারও বেশি সময় ধরে ছিলেন এবং পুলিশের সঙ্গে তদন্ত চালাচ্ছিলেন।
ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ডেপুটি লিডার লুতফুর রহমান, বলেন, এই কাজটি ভয় এবং বিদ্বেষ সৃস্টির জন্য করা হয়েছে। তিনিও প্রতিবেশিদের প্রশংসা করেন।
কমিউনিটির মানুষকে সজাগ দৃস্টি রাখতে বলা হলেও ঘৃণা জনিত কারনে বিভক্ত না হতে অনুরোধ করা হয়েছে।