রোহিঙ্গা সংকট সমাধানে সু চিকে যুক্তরাজ্যের আহ্বান

1114

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ডি ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। সম্প্রতি মিয়ানমার সফর করেছেন ফিল্ড। দেশে ফিরেই সুচিকে এই আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ফিল্ড বলেছেন, ডি ফ্যাক্টো এই নেত্রীকে অবশ্যই সহিংসতা বন্ধে জাতিসংগের ডাকে সাড়া দিতে হবে। আর রোহিঙ্গাদের মানবিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করার অনুমতি দিতে হবে।

গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর মিয়ানমার সরকারি বাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। এই নিপীড়ন বন্ধ করে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে কাজ অনুমতি দিতে সু চিকে বারবার আন্তর্জাতিক আহ্বান জানানো হলেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি।

তবে পশ্চিমা দেশগুলোর প্রথম প্রতিনিধি হিসেবে সেখানে সফর করলেন ফিল্ড। দেশে ফিরেই তিনি পরিস্থিতি উন্নয়নে সু চিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।