ব্রিটেনে করোনায় বুধবার মৃত্যু ১৪০ জনের, আক্রান্ত ৩৮,২৮১ জন

758

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮,২৮১ জন। গতকাল বুধবার ছিলো ৩৫,৮৪৭ জন, মঙ্গলবার ছিলো ৩০,৮৩৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ২৮ হাজার ৭০৯ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬,৯০৬ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪০ জনের । গতকাল বুধবার ছিলো ১৪৯ জন, মঙ্গলবার ছিলো ১৭৪ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ১৪৩ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ৬২৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ২২ লাখ ৩৪ হাজার ৪১৭ জন।