করোনা: ব্রিটেনে ২০৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ীতে, বুধবার বেড়েছে আক্রান্তের সংখ্যা

721

সাইফ হাসান জুয়েল: ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে হাসপাতালে ২০৩ দিন থাকতে হয়েছে এক ব্যক্তিকে। অবশেষে তিনি সুস্থ হওয়ায় তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা।

ব্যাক্তিটির নাম হলো শান হুন্তে। তার বয়স ৫৮বছর। তিনি নরউইচে একজন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। নরফোক এন্ড নরউচ হাসপাতালে তার চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা কালিন অর্ধেক সময়েই তাকে ক্রিটিকাল কেয়ারে রাখা হয়।
জানা যায় তিনি জানুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং কোভিড ১৯ এ আক্রান্ত হওয়ার আগে ডায়াবেটিসসহ অন্যান্য চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন।

হাসপাতালের দীর্ঘতম চিকিৎসা গ্রহণকারী রোগী হিসাবে, তার পরিবার তাকে চূড়ান্ত বিদায় জানাতে তিনবার এসেছিলো।

তাকে ভেন্টিলেটরে লাগানো হয়েছিল এবং চিকিৎসকরা ভাবেননি যে তিনি বেঁচে ফিরবেন।

তার স্ত্রী জেনি জানিয়েছেন, ডাক্তাররা তাকে বিশেজ্ঞ ডাক্তারদের সাথে কথা বলিয়েছেন। “তারা আমাকে বলেছিলেন, যে প্রক্রিয়াই হোক না কেন এবং যে ওষুধের প্রয়োজনই হোক না কেন তারা তাকে রোগমুক্ত করার যথাসাধ্য চেষ্টা করবে। “আমি বলেছিলাম, ‘আমি তাকে এভাবে দেখতে প্রস্তুত নই। আমি তাকে ছেড়ে যেতে প্রস্তুত নই’।”

নরউইচে বসবাসকারী মিঃ হুন্তে বলেছিলেন, অনেক সময় এমন হয়েছিল যখন তিনি ভেবেছিলেন যে তিনি বেঁচে থাকবেন না এবং এমনকি ডাক্তাররা তাকে জানিয়েছিলেন যে তিনি মৃত্যুর খুব কাছাকাছি।

“আমি খুব ভয়ঙ্কর বোধ করলাম। আমি নড়াচড়া করতে পারিনি, আমি কথা বলতে পারছিলাম না,

এই সময়ের মধ্যে তাকে ৭টি অপারেশন করা হয়।

মিঃ হুন্তে শুক্রবার হাসপাতাল ত্যাগ করেন এবং ভাইরাসটির বিরুদ্ধে লড়তে টিকা নেওয়ার জন্য অনুরোধ করেন।

মিঃ হুন্তে, যিনি খাবার এবং ডান্স পছন্দ করেন।এখন তাকে হাঁটতে সহায়তার প্রয়োজন পড়ে।তবে তিনি শিগগিরই ডান্সফ্লুরে ফিরে আসার পরিকল্পনা করেছিলেন।