টোকিও অলিম্পিকে করোনার হানা

437

খেলাধুলা ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে ক্রীড়া-যজ্ঞের সর্ববৃহৎ আসর টোকিও অলিম্পিকের পর্দা উঠছে আগামী ২৩ জুলাই। যা শেষ হবে ৮ আগস্ট। তবে আসর শুরু হওয়ার আগেই করোনায় আক্রান্ত হয়েছেন এক অ্যাথলেট।

বৃহস্পতিবার আয়োজক কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আক্রান্ত অ্যাথলেট সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, সেই অ্যাথলেটকে এখনও অলিম্পিক ভিলেজে নেওয়া হয়নি।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে টোকিওতে এবার কড়া বিধিনিষেধের মধ্যে থাকতে হবে সকল ক্রীড়াবিদদের। টোকিওতে পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে সবাইকে।