ঢাকা সংবাদদাতা: দক্ষিণ আফ্রিকায় আবু বকর হাওলাদার নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের টেসোল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাংলাদেশিরা জানান, সোমবার সন্ধ্যার দিকে দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন আবু বকর। এ সময় পথিমধ্যে অজ্ঞাত কয়েকজন তার সামনে এসে কয়েক রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আবু বকর হাওলাদারের দেশের বাড়ি মাদারীপুর জেলার রায়ের কান্দির বাসিন্দা ও লোকমান হাওলাদারের ছেলে।















