ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৭২৯ জন। গতকাল বুধবার ছিলো ২,৩৯৬ জন, মঙ্গলবার ছিলো ২,৫২৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৯৮ হাজার ৪৩১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১৮ জন। গতকাল বুধবার ছিলো ২২ জন, মঙ্গলবার ছিলো ৩৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৩৪৫ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৪ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৩২ লাখ ৫৭ হাজার ৬৫১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ১১ লাখ ৯২ হাজার ৬০১ জন।















