মাগুরায় আট বছরের শিশু ধর্ষিত

605

ঢাকা সংবাদদাতা: মাগুরা সদর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদশা মিয়া (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মাহাবুব আল হোসেন এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার দুপুরে বাড়ির পাশের এক আখক্ষেতে শিশুটিকে নিয়ে ধর্ষণ করে বাদশা। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সদরের এক হাসপাতালে ভর্তি করে। অভিযোগ পেয়ে বাদশাকে আটক করা হয়েছে।

ওসি মাহাবুব আল হোসেন বলেন, ‘শিশুটি এক গাইনি চিকিৎসকের অধীনে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।’