ওয়েলসে বিবিসিসিআই ও ডাব্লিউবিসি’র মধ্যে এনআরবি উইক নিয়ে মতবিনিময়

1374

ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং ওয়েলস বাংলাদেশ চেম্বর এর মধ্যে অক্টোবরে বাংলাদেশে অনুষ্টিত এনআরবি উইক নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয় গত ১১ সেপ্টেম্বর সোমবার ওয়েলস এর নিউপোর্ট এর বিচউড হাউসে।

উভয় সংস্থার মধ্যে পারস্পারিক সহযোগিতা এবং বানিজ্য সম্প্রসারণ বিষয়ে ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগে এ সেমিনারের  সভাপতিত্ব করেন ওয়েলস বাংলাদেশ চেম্বার এর চেয়ারম্যান ডিলাবর এ হোসেন এবং পরিচালনা করেন ওয়েলস বাংলাদেশ চেম্বার এর সেক্রেটারি জেনারেল মাহবুব নূর। সেমিনারে ওয়েলস বাংলাদেশ চেম্বার এর পক্ষ থেকে এনআরবি সপ্তাহ পালন এর উদ্যোগ গৃহিত হয়।

এছাড়া আগামী অক্টবর মাসের ২১-২৭ তারিখে সিলেটে অনুষ্ঠিতব্য এনআরবি গ্লোবাল কনভেনশন ২০১৭ সফল করার জন্য বিভিন্ন প্রস্তাবনাও গৃহিত হয়। সেমিনারে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এর প্রতিনিধি দলে ছিলেন বিবিসিসি এর সাবেক সভাপতি শাহাগির বখত ফারুখ, ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রানু, আন্তর্জাতিক বিষয়ক ডাইরেক্টর এ এইচ নুরুজ্জামান, ডাইরেক্টর এমদাদ আহমেদ এবং বাংলাদেশ থেকে আগত সিলেট চেম্বারের সভাপতি হিচকিল গুলজার সহ উপস্তিত ছিলেন ইউরো ফুড এর ডাইরেক্টর সেলিম হোসেন| ওয়েলস বাংলাদেশ চেম্বার এর পক্ষে আরো যারা উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম, মিডিয়া ডাইরেক্টর আফজল খাঁন, ডেপুটি সেক্রেটারি মো: ইমতিয়াজ হোসেন, ট্রেড ডাইরেক্টর আব্দুল আলিম, আইটি ডাইরেক্টর ইয়াহিয়া হাসান, মুক্তার আহমেদ, রিপন খান, আহমেদ জাকু সহআরো অনেক ব্যবসাqxনেতৃবৃন্দ। সেমিনার শেষে আগত অতিথিদের ওয়েলস বাংলাদেশ চেম্বার এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয় এবং নৈশ ভোজের মাধ্যমে সেমিনারের পরিসমাপ্তি করা হয়।