লন্ডনে কলার চালান থেকে ১০০ মিলিয়ন পাউন্ড মূল্যের কোকেন উদ্বার

1679

রুহুল আমিন: লন্ডনে কলার চালানে করে কোকেন প্রচারের সময় প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড মূল্যের কোকেন উদ্ধার করেছে হোম অফিস। গত ১২ নভেম্বর এসেক্সের থারক থেকে প্রায় ১টন ওজনের এই অবৈধ মাদকদ্রব্য আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কলম্বিয়া থেকে কলার চালানে করে লন্ডন হয়ে বেলমিয়ামে পাচারের উদ্দেশ্য ছিলো এই চক্রের।
ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) বলেছে, বিশাল এই চালান আটকের মাধ্যমে এর সাথে জড়িতদের চরম শিক্ষা দেয়া হয়েছে।
এর আগে গত সেপ্টম্বরে ব্রিটেনের বর্ডার ফোর্স ১১৫৫ কেজি কোকেন আটক করে। এরই ধারাবাহিকতায় এই বিশাল মাদক দ্রব্য উদ্ধার করা হয়।