যুবরাজের আমন্ত্রণে বাহরাইন সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী

260

আন্তর্জাতিক ডেস্ক: যুবরাজ সালমান আল খলিফার আমন্ত্রণে শিগগিরই উপসাগরীয় দেশ বাহরাইনে সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি প্রধানমন্ত্রী এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর-আলজাজিরার।

যুক্তরাষ্ট্রের মধ্যাস্থতায় সংযুক্ত আরব আমিরাত ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে। আর আমিরাতকে অনুসরণ করেই স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কৌশলগত জোট সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র।

নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছে, আমি খুবই আনন্দিত যে খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের জনগণ ও দেশগুলোর সঙ্গে শান্তির ফল আসছে। বাহরাইন সফর করতে খলিফা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এটি আমি আনন্দের সঙ্গে করব। এ ছাড়া সর্বপ্রথম বাহরারাইনি প্রতিনিধি দল গত বুধবার ইসরাইল সফর করেছেন।