আন্তর্জাতিক ডেস্ক: দু্বাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আবাসিক ভবন টর্চ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দু’বছরে আবাসিক ওই বহুতল ভবনটিতে ২বার আগুনের ঘটনা ঘটল। এর আগে ২০১৫ সালের ভবনটিতে আগুনের ঘটনা ঘটে।
শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
স্থানীয় সময় শুক্রবার ভোরে ভবটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পরই ভবনটি খালি করে ফেলা হয়ে। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
দুবাই ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানায়, টর্চ টাওয়ারে আগুনের খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। ২ ঘণ্টার চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
সংস্থাটি আরো বলে, টর্চ টাওয়ারে কেন আগুনের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। সবকিছু নিয়ন্ত্রণে আছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
৭৯ তলার বিশ্বের সর্বোচ্চ এই আবাসিক ভবনটি বসবাসের জন্য খুলে দেয়া হয় ২০১১ সালে। তখন এটি ছিলে বিশ্বের সবচে’ বড় আবাসিক ভবন। কিন্তু বর্তমানে আরো ৬ টি ভবন এটিকে ছাড়িয়ে গেছে।














