ঢাকা সংবাদদাতা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ সৌজন্য সাক্ষাত করেছেন।
ইউএনওর উপর হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় নয়
বুধবার সকাল ১১ টায় ঢাকার দোহার উপজেলার শাইনপুকুরে মন্ত্রীর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন তিনি।
এর আগে বিদায়ী হাইকমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় শহীদ মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান খান বীর প্রতিক এর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার দোহারস্থ মধুরচরে গান্ধী আশ্রম পরিদর্শন করেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের পরিক্ষিত বন্ধু। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে। দুই দেশের বন্ধুত্ব অটুট রয়েছে এবং দিন দিন এ বন্ধুত্ব আরও সুদৃঢ় হচ্ছে।’
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, আইজিপি ড. জাবেদ পাটোয়ারীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, পুলিশের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।














