ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (শনিবার) আক্রান্ত ৩৪৯৭ জন: মৃত্যু ৯ জনের

1089

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ১৭ মে’র পর দ্বিতীয় সর্বাধিক সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৪৯৭ জন। আর করোনার সংক্রমন বৃদ্ধি পেতে থাকায় সোমবার থেকে ৬ জনের বেশি সমাবেশ বেআইনি ঘোষণা করা হয়েছে। তবে স্কুল, পাব, রেস্টুরেন্ট খুলা থাকবে। রেস্টুরেন্টে শুধুমাত্র পরিবারের সদস্যরা খাবার গ্রহন করতে পারবেন।

এদিকে গত ২৪ ঘন্টায় (শনিবার) মৃত্যু বরণ করেছেন ৯ জন। গতকাল শুক্রবার ছিলো ৬ জন, বৃহস্পতিবার ছিলো ১৪ জন, বুধবার ছিলো ৮ জন, মঙ্গলবার ছিলো ৩০ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৬২৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৯৭ জন। গতকাল শুক্রবার ছিলো ৩৫৩৯ জন, বৃহস্পতিবার ছিলো ২৯১৯ জন, বুধবার ছিলো ২৬৫৯ জন, মঙ্গলবার ছিলো ২৪২০ জন, সোমবার ছিলো ২৯৪৮জন, রবিবার ছিলো ২৯৮৮ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ১৭৪ জন। (সূত্র স্কাই নিউজ)
এতে জানানো হয় গত ২৪ ঘন্টায় ইংল্যান্ডে ৩০০৮ জন, স্কটল্যান্ডে ২২১ জন, ওয়েলসে ১৬৪ ও উত্তর আয়ারল্যান্ডে ১০৪ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গতকাল হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৮ জন, উত্তর আয়ারল্যান্ডে, স্কটল্যান্ডে ও ওয়েলসে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।
ইংল্যান্ডের যে ৮জন মৃত্যুবরণ করেছেন তাদের বয়স ৬১ থেকে ৯১ বছর।