ব্রিটেনে সর্বনিম্ন মৃত্যুর দিনে আক্রান্ত সর্বাদিক: গত ২৪ ঘন্টায় (রবিবার) আক্রান্ত ১৭১৫ জন: মৃত্যু ১জনের

2489

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত মার্চ মাসের পর করোনায় সর্বনিম্ন মৃত্যু রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ইদানিং কালে মধ্যে সর্বচ্চো সংখ্য ১৭১৫ জন। আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকায় আবারো জনগনের মধ্যে আতংক দেখা দিয়েছে। বিশেষ করে আগামী মাস থেকে ব্রিটেনে পুরোদমে চালু হচ্ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।

এদিকে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (রবিবার) মৃত্যু বরণ করেছেন ১ জন। গতকাল শনিবার ছিলো ১২ জন, শুক্রবার ছিলো ৯ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৪৯৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল শনিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭১৫ জন। গতকাল শনিবার ছিলো ১১০৮ জন, শুক্রবার ছিলো ১২৭৬ জন, বৃহস্পতিবার ছিলো ১৫২২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৪৬৭ জন। (সূত্র বিবিসি)

ইভিনিং স্ট্যান্ডার্স জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩ জন, ওয়েলস, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।