ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে তবে কমেছে মৃত্যুর সংখ্যা। আর গতকাল বুধবার বিকাল ৫টা পর্যন্ত ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে কেউ মৃত্যুবরণ করেনি।
এদিকে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বুধবার) মৃত্যু বরণ করেছেন ৬ জন। গতকাল বুধবার ছিলো ১৬জন, মঙ্গলবার ছিলো ১২ জন, সোমবার ছিলো ৩ জন, রবিবার ছিলো ৫ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৪০৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল বুধবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৮২ জন। গতকাল বুধবার ছিলো ৮১২ জন, মঙ্গলবার ছিলো ১০৮৯ জন, সোমবার ছিলো ৭১৩ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২২ হাজার ২৮০ জন। (সূত্র বিবিসি)
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪ জন, উত্তর আয়ারল্যান্ডে, ওয়েলসে ও স্কটল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।
পৃথক সংবাদ:















