১৫ই আগষ্ট উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার যুক্তরাজ্য শাখার মিলাদ মাহফিল ও আলোচনা সভা

874

ওয়ানবাংলানিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গত ১৮ আগষ্ট সোমবার পুর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী আমজাদ চৌধুরী হোসেইন।

সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় সভায় যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, যুক্তরাজ্য শ্রমিক লীগের সহসভাপতি আব্দুল বাছির, সংগঠনর সহসভাপতি মারুফ আহমেদ, কামরুল ইসলাম, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ মাছুম, ধর্ম বিষয় সম্পাদক সাদ মিয়া, উপদেষ্টা দিলওয়ার হোসেন, তমিজুর রহমান রঞ্জু, তারেক হোসেন, আব্দুর রহিম, সেলিম চাকলাদার সংগঠনের অন্যতম সদস্য গোলাপগঞ্জ হেল্পি হ্যান্ডস এর সভাপতি আফরোজ মিয়া সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্বের কারনেই আজ বাংলাদেশ স্বাধীন একটি রাস্ট্র। দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুর আত্ম ত্যাগ জাতি সর্বদা স্মরণ রাখবে। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্টিত হয়।