ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে সমুদ্রে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

1776

ওয়ানবাংলানিউজ: গতকাল শনিবার ইংল্যান্ডের ডারবি থেকে ল্যাঙ্কাশায়ারে সমুদ্র স্নান করতে গিয়ে নিখোঁজ হয় দুই ভাই। তাদের খোঁজে সন্ধ্যা ৭টা থেকে ব্যাপক তল্লাশি চালায় কোস্টগার্ড। তবে রবিবার বিকালে তাদের মৃত দেহের সন্ধান পায় উদ্ধার কর্মীরা।

বিবিসি জানায় শনিবার চাচাত ভাইকে সাথে নিয়ে মোহাম্মদ আজহার শাব্বির (১৮) এবং আলী আতহার শাব্বির (১৬), লেইথাম সেন্ট অ্যানিসের সমুদ্র সৈকতে যায় তারা।
তাদের ১৫ বছর বয়সী চাচাত ভাই সাঁতরে উপকূলে আসতে সক্ষম হয়। তাকে হাইপোথার্মিয়ার জন্য চিকিৎসা নিতে হয়েছে। সে এখনো হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ জানিয়েছে লাশ পাওয়ার পর তাদের পরিবারকে জানানো হয়েছে। এইচ এম কোস্টগার্ড জানায় তারা আজ রবিবার বিকালে সেন্ট অ্যানিস পিয়ার থেকে প্রায় এক মাইল দূরে তাদের লাশের খোঁজ পায়।

মৃত দুই কিশোর স্থানীয়ভাবে মোহাম্মদ ও আলী নামে পরিচিত। সন্তানদের মৃত্যুর খবর শুনে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। এই পরিবারকে সন্তানা দিতে বিশেষ প্রশিক্ষপ্রাপ্ত অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

পৃথক সংবাদ