ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথে মাত্র ১ লাখ ২০ হাজার টাকার অভাবে চিকিৎসা হচ্ছেনা ২মাস বয়সের সাংবাদিক পুত্র রিফাতের। হৃদয়বানরা এগিয়ে আসলে বেঁচে যাবে ছোট্ট এই শিশু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সহকর্মীর পুত্র সন্তানের জীবন রক্ষায় এরকম একটি আবেদন করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের। তার আবেদনে সাড়া দিয়ে আর্থিক সহযোগিতার উদ্যোগ গ্রহন করেছে বিশ্বনাথ এইড ইউকে। প্রবাসীরা এগিয়ে আসলে অল্প কয়েকদিনের মধ্যেই শিশুটির অপারেশন এবং জীবন রক্ষা সম্ভব হবে। নিচে বিশ্বনাথ এইড ইউকের একাউন্ট ও যোগাযোগ নাম্বার দেয়া হয়েছে। রিপোর্টটি বিস্তারিত পড়ে যোগাযোগের আহবান জানিয়েছেন বিশ্বনাথ এইড ইউকের নেতৃবৃন্দ।
ছোট্ট শিশু রিফাতকে নিয়ে রফিকুল ইসলাম জুবায়ের যা লিখেছেন
বিশ্বনাথের এক ছোট্ট শিশু রিফাত। বয়স যার মাত্র ২মাস ১৮ দিন। কিন্তু এই বয়সে জঠিল এক রোগের কারণে সে আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। অথচ মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকা হলেই চিকিৎসার সুযোগ পাবে এই অবুঝ শিশুটি। সহায় সম্বলহীন রিফাতের দ্ররিদ্র পিতা-মাতা তাই সমাজের বিত্তবান ও প্রবাসীদের কাছে তাদের একমাত্র পুত্রের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন।
জানাগেছে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের বাসিন্দা, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ও প্রতিশ্রুতিশীল ফটো সাংবাদিক মো: নুর উদ্দিন ২০০০ সালে রওশন আরা বেগমকে বিয়ে করেন। বিয়ের দুবছর পর এই দম্পতির ঘর আলো করে জন্ম হয় এক পুত্র সন্তানের। কিন্তু জন্মের কয়েক মাসের মধ্যে বিভিন্ন রোগে ভোগে শিশুটি মৃত্যু বরন করে। এভাবে পর্যায়ক্রমে সাংবাদিক নুর উদ্দিনের ঘরে আরো দুটি পুত্র সন্তানের জন্ম হয়। কিন্ত কেউই বেঁচে থাকেনি। তারাও প্রথম পুত্রের মত বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে অল্প বয়সে বাবা মায়ের শত চেষ্টার পরও পৃথিবী থেকে বিদায় নেয়। এর কয়েক বছর পর ২০০৭ সালে তাদের ঘরে এবার জন্ম নেয় এক কন্যা সন্তানের। আল্লাহর অশেষ মেহেরবানীতে তাদের প্রথম কন্যা সন্তান ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী তানিয়া আক্তার ইমা এবৎসর তের বছর বয়সে পদার্পন করেছে। এছাড়া ২০১২ সালে নুর উদ্দিন দম্পতির ঘরে জন্ম নেয় আরেকটি কন্যা সন্তানের। তার নাম নুসরাত বিল্লাহ সিমা। সে ২য় শ্রেণীর ছাত্রী। তিনটি পুত্র সন্তানকে অনেকটা অকালে হারিয়ে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত এই দম্পতি দুটি কন্যা সন্তান পেয়ে কিছূটা স্বাভাবিক জীবনে ফিরে আসে।
এছাড়া এ বৎসরের ৬ঠা এপ্রিল তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান। নাম রাখা হয় রিফাত উদ্দিন। তিন পুত্র হারানোর পর স্রষ্টার অশেষ রহমতে যখন রিফাতের জন্ম হয় তখন স্বাভাবিক কারণে শিশুটির বাবা -মায়ের মনে বেশ আনন্দ দেখা দেয়। আর দুই কিশোরী বোন ইমা ও সিমা একমাত্র ভাই পেয়ে দারুন খুশী। কিন্তু তাদের সকলের মনে এই আনন্দের রেশ কাটতে না কাটতেই রিফাতের অসুস্থতা গোটা পরিবারে নেমে আসে শোকের ছায়া। জন্মের পনেরদিন পর থেকে হঠাৎ রিফাতের পায়খানা বন্ধ হয়ে গেলে নূর উদ্দিন পুত্রকে নিয়ে চিকিৎসকের শরনাপন্ন হন।
বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর চিকিৎসক জানান শিশুটির পায়ু পথ সঠিকভাবে কাজ করছেনা বিধায় তার পায়খানা হচ্ছেনা। তাৎক্ষণিকভাবে পায়ু পথে গ্লিসারিন দিয়ে পায়খানার কাজ করানোর পরামর্শ দিলেন তারা। কিন্তু পরবর্তীতে স্থায়ী কোন সমাধান হয়নি। স্বাভাবিকভাবে পায়খানা না হওয়ায় বাচ্চার পেট ফুলে যাওয়া সহ নানান উপসর্গ দেখা দেয়। এসময় তারা বিশেষজ্ঞ চিকিৎসকের শরনাপন্ন হলে তারা যত দ্রুত সম্ভব রিফাতের পায়ু পথে একটি অপারেশন করার নির্দেশ দেন।
যার প্রাথমিক ব্যায় হবে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। কিন্তু সাংবাদিক নুর উদ্দিনের আর্থিক অবস্থা নিতান্ত খুবই খারাপ হওয়ায় একমাত্র পুত্রের চিকিৎসা করতে পারছেননা। এমতাবস্থায় সমাজের বিত্তবান ও প্রবাসীরা একটু সহযোগিতার হাত বাড়ালে ছোট্ট শিশু রিফাতকে নতুন এক জীবনের সন্ধান দেওয়া সম্ভব হবে। এক্ষেত্রে যদি কারো পক্ষে এ ব্যায়ভার বহন করা সম্ভব না হয় তাহলে অন্তত ১২জন যদি ১০হাজার টাকা করে কিংবা ২৪জন ৫হাজার টাকা করে প্রদান করেন তাহলে অনেকটা সহজেই এই অর্থ সংগ্রহ করা সম্ভব।
বিশ্বনাথ প্রেসক্লাব ইতিমধ্যে এরকম আরো একাধিক মানবিক আবেদন করেছে এবং আপনাদের অভূতপূর্ব সহযোগিতার কারনে প্রায় ২৫ লক্ষ টাকারও বেশী আর্থিক সহযোগিতা ভোক্তভোগীরা পেয়ে উপকৃত হয়েছেন। আমাদের বিশ্বাস মহান রবের অনুগ্রহে এবারও আমরা রিফাতের জন্য সফল হব।
মহান আল্লাহর অশেষ রহমতে এবং আপনার আমার সবার সহযোগিতায় শিশু রিফাত আবার সুস্থ হয়ে উঠে সাংবাদিক নুর উদ্দিনের পরিবারে ফিরে আসুক অনাবিল সুখ ও শান্তি সেই প্রত্যাশায়।
বিশ্বনাথ এইড ইউকের একাউন্ট নাম্বার
biswanath aid
sort code: 09-01-28 account 48428599
যোগাযোগ: বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু (07904 375413), সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ (07432158652), ট্রেজারার বখতিয়ার খান (07916 675245)















