ভারতে এবার বানানা কোভিড আক্রমণের শঙ্কা

345

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ করোনাভাইরাসের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে আরেক কোভিড ভাইরাস। তবে এই ভাইরাস মানুষের নয়, ক্ষতি করে ফসলের। বিশেষ করে কলাগাছের।

মাঠের পর মাঠ কলাবাগান নষ্ট হয়ে যেতে পারে এই ভাইরাসের আক্রমণে। করোনাভাইরাসের সঙ্গে তুলনা করে একে ‘বানানা কোভিড’ বলছেন বিজ্ঞানীরা। খবর হিন্দুস্তান টাইমসের।

ভাইরাসটি মূলত এক ধরনের ফাঙ্গাস। বৈজ্ঞানিক নাম ফুজেরিয়াম বিল্ট টিআরফোর। এই ভাইরাসের সঙ্গে কলার সরাসরি সম্পর্ক রয়েছে। কলা থেকেই অন্য ফসলে ছড়াতে শুরু করে এই ক্ষতিকর ভাইরাসটি।

বিশ্বের সব থেকে বেশি কলা চাষ হয় ভারতে। ফলে ভারতে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা সব থেকে বেশি বলে মনে করছেন পরিবেশ বিজ্ঞানীরা।

বানানা কোভিড প্রথমে তাইওয়ান থেকে ছড়াতে শুরু করেছিল। এর পর মধ্যপ্রাচ্যের একাধিক দেশে এই ভাইরাস ব্যাপক ক্ষতি করে। প্রচুর জমির ফসল এই ভাইরাসের আক্রমণে নষ্ট হয়ে যায়। এমনকি আফ্রিকার একাধিক দেশেও বানানা কোভিডের জন্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইতিমধ্যে ভারতের একাধিক জায়গায় কীটনাশক ছড়ানোর কাজ শুরু হয়েছে। তবে তাতে এই ভাইরাস রোধে কতটা কাজ হবে তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।