ব্রিটেনের অক্সফোর্ডের করোনার টিকা বানরের দেহে কার্যকর হয়েছে: আশার আলো দেখছে বিশ্ব: বাজারে আনতে চায় ভারত

5008

ওয়ানবাংলানিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ২ লাখ ১৯ হাজার ২৬৫ জন।
ব্রিটেনে মারাগেছেন ২৬ হাজার ৯৭ জন। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আজ এই তথ্য দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৭৬৫ জন। তবে করোনায় আক্রান্ত হয়ে কেয়ার হোমে মারা যাওয়া ৩ হাজার ৮১১ জনের নাম নতুন করে মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে।

বিশ্বব্যাপী করোনায় দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত করোনা রোধে কার্যকর কোনো ওষুধ আবিষ্কার হয়নি। এদিকে, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনাভাইরাসের যে টিকা বানিয়েছে তা বানরের দেহে কার্যকর হয়েছে।

গত সপ্তাহে গবেষকরা মানুষের ওপর এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন। সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই এই টিকা বাজারে আনতে পারবে তারা।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের ওপর পরীক্ষামূলক প্রয়োগের আগে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করা টিকা বানরের দেহে প্রয়োগ করে সফলতা মিলেছে।

যুক্তরাষ্ট্রের হ্যামিলটনের রকি মাউন্টেন ল্যাবরেটরিজের বিজ্ঞানীরা জানিয়েছেন, ছয়টি বানরের ওপর প্রথমে টিকাটি প্রয়োগ করা হয়। এরপর সেগুলোর দেহে ব্যাপক মাত্রায় নভেল করোনাভাইরাস ঢোকানো হয়। ২৮ দিন পর দেখা গেছে বানরগুলো পুরোপুরি সুস্থ আছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই টিকাটি উৎপাদনের দায়িত্ব পেয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট। এই কোম্পানিটি বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান।

বানরের ওপর সফল প্রয়োগের খবর পাওয়ার পরপরই সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা মঙ্গলবার জানান, তারা টিকা উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু বানরের ওপর টিকাটি কাজ করেছে, সেহেতু মানষের ওপরও তা কাজ করবে বলে আশাবাদী তিনি।

ব্রিটেনে মৃত্যুর তালিকায় যুক্ত হলো আরও ৩৮১১ জন: মোট মৃতের সংখ্যা ২৬০৯৭

ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬০৯৭। ব্রিটেনসহ বিশ্ব সংবাদ দেখুন টিভি ওয়ানের নিউজে। ২৯ এপ্রিল ২০২০

Posted by London Bangla voice on Wednesday, 29 April 2020