ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭,৫৭৮ জন। গতকাল শুক্রবার ছিলো ৪২,০৭৮ জন, বৃহস্পতিবার ছিলো ৩৮,১৫৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৯ লাখ ৪১ হাজার ৬১১ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে দাঁড়িয়েছে ৭,৫৪১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১২০ জনের । গতকাল শুক্রবার ছিলো ১২১ জন, বৃহস্পতিবার ছিলো ১৭৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ১৬১ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮২ লাখ ৫ হাজার ৫৮৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৩৭ জন।















