মো: কাওছার : প্রাথমিক বিদ্যালয়ের একজন সাপ্লাই টিচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে সাড়ে আট বছর কারাদন্ড দেয়া হয়েছে।
যুক্তরাজ্যের ইয়র্কশায়ারস্থ স্টকটনের বাসিন্দা জোনাথন ক্লেটন (২৭) উত্তর ইয়র্কশায়ার প্রাথমিক বিদ্যালয়ের সাত থেকে ১১ বছর বয়সী ছয়জন ছাত্রীর উপর ১৩টি যৌন নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।
জোনাথ ক্লেটন দাবি করেছিলেন যে, তিনি কেবল তাদেরকে জড়িয়ে ধরেছিলেন ও তাদেরকে পোশাক পরতে সহায়তা করেছেন এবং তাদেরকে তাঁর হাঁটুতে বসতে দিয়েছিলেন, যদিও এটি তারা নীজ থেকেও করতে পারতো।
২৭ এপ্রিল টেসাইড ক্রাউন কোর্ট জোনাথ ক্লেটন কে ক্ষতিগ্রস্থদের সাথে যোগাযোগ করতে নিষেধাজ্ঞা করেছিলেন। এছাড়াও কোর্ট তাকে ১৮ বছরের কম বয়সী মেয়েদের সাথে কোনও যোগাযোগ বা বসবাস করতেও নিষেধ করেছে। এবং তাকে আজীবনের জন্য যৌন অপরাধীদের নিবন্ধে রাখা হয়ে।
ক্লেটন দাবি করেছিলেন যে ২০১৯ সালে ছয় সপ্তাহের মধ্যে আমার বিরুদ্ধে যা অভিযোগ দেয়া হয়েছিলো তা যৌনতার মত কিছুই ছিলোনা। স্কুল কর্তিপক্ষ তার অভিযোগ পাওয়া মাত্রই তাকে স্কুল থেকে বহিস্কার করেছিল এবং যৌন নিপীড়নের অভিযোগ সত্যতা প্রমানিত হওয়ায় তাকে জেল দন্ডিত করা হয়।
ডারহাম কাউন্টি কাউন্সিলের শিক্ষা ও দক্ষতা বিভাগের প্রধান রিচার্ড ক্রেন বলেছেন যে নির্যাতনের প্রথম দাবি করার পরে স্কুল কর্তৃক যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং স্কুল কমিটি সংশ্লিষ্ট সংস্থাগুলিকে অবহিত করা হয়েছিল।
নর্থ ইয়র্কশায়ার পুলিশ ডেট কন গিলিয়ান গওলিং বলেছেন, ক্লেটন তার যতেœ অল্প বয়সী মেয়েদের বিশ্বাসের অপব্যবহার করেছেন এবং তাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে তাঁর অবস্থানের সুযোগ নিয়েছিলেন।
সূত্র : বিবিসি।
ব্রিটেনে গত ২৪ আরও ৩৬০ জনের মৃত্যু: করোনায়মৃত NHS কর্মীদের প্রতি পরিবারকে দেয়া হবে ৬০ হাজার পাউন্ড
ব্রিটেনে করোনায় ৮২জন এনএইচএস কর্মী ও ১৬জন কেয়ারারের মৃত্যু: প্রতি পরিবারকে দেয়া হবে ৬০ হাজার পাউন্ড
Posted by London Bangla voice on Monday, 27 April 2020















