করোনায় বৃটেনে ৪৯ স্বাস্থ্যকর্মীর মৃত্যু: তাদের স্মরনে এক মিনিটের নীরবতা পালনের সিদ্ধান্ত

1288

মো: কাওছার : যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবাদানকারী (এনএইচএস) স্বাস্থ্যকর্মীদের যারা করোনা পরীক্ষা করিয়েছেন তাদের মধ্যে এক তৃতীয়াংশ আক্রান্ত। করোনার লক্ষন থাকা প্রত্যক্ষ সেবাদানকারী স্বাস্থ্যকর্মী ও তাদের সংস্পর্শে থাকা পরিবারের লোকজনকে পরীক্ষা করা হয়েছে এমন ব্যক্তিদের সংখ্যা প্রায় ১৬ হাজার। এর মধ্যে ৫৭৩৩ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। শতকরা হিসাব করলে দাঁড়ায় ৩৪ শতাংশ। একই সাথে স্বাস্থ্য সেবা দিতে গিয়ে এপর্যন্ত প্রথম সারির ৪৯ ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। এই ক্লান্তিকালে স্বাস্থ্যকর্মীদের প্রশংসা, সম্মান ও স্মরণ করবে ইউনিয়নস।

মৃত এনএইচএস কর্মীদের স্বরণে সম্মান ও সমবেদনা জানাতে আর্ন্তজাতিক শ্রমিক স্মৃতি দিবস পালন করতে যাচ্চেছ যুক্তরাজ্য। আগামী ২৮ শে এপ্রিল সকাল ১১ টায় এক মিনিটে নীরবতা পালন করবে দেশবাসী। ঐদিন করোনায় আক্রান্ত এনএইচএস এর ডাক্তার, নার্স ও পোর্টার সহ সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে সকলের প্রতি আহবান জানান ইউনিয়নস। এতে সকলের অংশগ্রহণ করবেন বলে আশা করেন ইউনিয়নস।

রয়েজ কলেজ অফ মিডওয়াইভসের সাধারন সম্পাদক গিল ওয়ালটন বলেছেন, আমরা আশা করেছি যে ২০২০ সালে নার্স ও মিডওয়াইফের আন্তর্জাতিক বর্ষ উদযাপিত করবো তবে পরিস্থিতি এতটা ভয়াবহ রুপ নিয়েছে এরই মাঝে তাদের সেবার প্রশংসা করি যা আমরা কল্পনাও করতে পারিনা।

ব্রিটেনসহ বিশ্বের সর্বশেষ সংবাদ

লকডাউন থাকবে কি থাকবে না, ব্রিটেনে এনিয়ে চলছে তুমুল আলোচনা। দেখুন বিশ্বে ঘটে যাওয়া সর্বশেষ সংবাদ। টিভিওয়ান নিউজ এক্সপ্রেস ২১ এপ্রিল

Posted by London Bangla voice on Monday, 20 April 2020

ইউনিয়নের সাধারন সম্পাদক ডেড প্রেন্টিস বলেছেন, আমাদেরকে নিরাপদে রাখতে স্বাস্থ্যকর্মীরা জীবন দিয়েও সহযোগীতা করে আসছেন। এতে অনেক স্বাস্থ্যকর্র্মী নিহত হয়েছেন। আমরা তাদেরকে সম্মান জানাতে চাই। প্রতি বছর এই শ্রমিকগন ত্যাগ স্বীকার করে অসহায়দের সেবা করে আসছেন। এ বছর করোনা মহামারী আকার ধারন করায় তারা আরো কর্মঠ হয়ে বিশেষ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন।

রয়্যাল কলেজ অফ নাসিংয়ের সাধারণ সম্পাদক ডোনা কিন্নায়ার বলেছেন, আমরা প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টায় এনএইচএস কর্মীদের যেইভাবে হাত তালি দিয়ে দুর্দান্ত গর্জন শুনতে অভ্যস্ত হয়ে পড়েছি বা যেইভাবে তাদের কর্মকান্ডের প্রশংসা করেছি আশা করি, আমরা সবাই এক হয়ে ঐ দিন ১ মিনিট নীরবতা পালনে সবাই এগিয়ে আসবো। আমি আশা করি জনগন আমাদের কর্মচারীদের প্রশংসা করবে এবং তাদেরকে আরো মনোবল বাড়িয়ে তুলবে।