আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে করোনায় মৃতের সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। দেশটিতে একদিনে নতুন করে মারা গেছেন ৪শ’ ৮২ জন। এ পর্যন্ত এক লাখ ৭৫ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৩ হাজারের বেশি।
চীনের পর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সবচেয়ে প্রথম ক্ষতিগ্রস্ত করোনাভাইরাসের দেশ ইতালি। একটা অদৃশ্য শক্তি ভাইরাস কোভিড-১৯ এর আঘাতে একটা জাতিকে মৃত্যুর মিছিলে দাঁড় করিয়ে দিয়েছে সারা পৃথিবীর মাঝখানে। এখন পর্যন্ত মৃত্যুর যে তালিকা মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ইতালির অবস্থান। উত্তরাঞ্চলের রোম্বাডিয়ার প্রদেশে রয়েছে একশত বৃদ্ধাশ্রম। সেইখানে মারা গিয়েছে হাজার হাজার বৃদ্ধ।
ইতালিতে এখন পর্যন্ত ৮ জন বাঙ্গালী মৃত্যু বরণ করছে। যা উন্নত দেশের তুলনামূলক ভাবে অনেক ভাল। ইতালিতে প্রায় ২ লক্ষ অধিবাসী বসবাস করছে।















