আন্তর্জাতিক ডেস্ক: কোভিড(১৯)নাইন্টিনে চীনে নতুন করে ২৭ জনের প্রাণহানি হয়েছে। এটি গত ২৬ দিনের মধ্যে সর্বোচ্চ। শনিবার ঐ তথ্য প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ১৭ জন বিদেশ থেকে চীনে করোনা ভাইরাস নিয়ে এসেছিলেন। বাকি ১০ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন। মৃতদের বেশিরভাগই সর্বশেষ দুই সপ্তাহে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন।
এদিকে দেশটিতে নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। যা এর আগের দিনের থেকে ১২ জন কম। এরমধ্যে বিদেশ থেকে আসা রয়েছেন তিন জন।
বাকিরা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। এর ফলে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৭১৯ জনে। গত বছরের ডিসেম্বর থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে সেখানে মোট প্রাণ হারিয়েছেন ৪,৬৩২ জন। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ পূর্বের হিসেবের সঙ্গে সহস্রাধিক নতুন মৃত্যুর ঘটনা যুক্ত করে। এর আগে যত মানুষ হাসপাতালে প্রাণ হারিয়েছিল সেই সংখ্যা প্রকাশিত হয়েছিল। নতুন তালিকায় যারা বাড়িতে বসে প্রাণ হারিয়েছিলেন তাদেরকেও যুক্ত করা হয়েছে।















