ডেপুটি মেয়র র‌্যাছেল সান্ডার্স্ এর পদত্যাগ নিয়ে যা বললেন কাউন্সিলার রাবিনা

886

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র র‌্যাছেল সান্ডার্স্ আচমকা ৮ই আগস্ট সন্ধ্যার দিকে ডেপুটি মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন। একই সাথে তিনি কেবিনেটের পজিশন থেকেও পদত্যাগ করেছেন।

কাউন্সিলর র্যা ছেল সান্ডার্স তার পদত্যাগের কারণ হিসেবে বলেছেন, তার নতুন জব- এর কারণে কাউন্সিলর হিসেবে তার সময় দেয়া এবং কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা, যদিও একজন রাজনৈতিক নেতা হিসেবে সব সময় কমিটেড বা কাজ চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি দাড়াবেন না বলে জানিয়েছেন।
এদিকে র্যািছেল সান্ডার্স্ এর পদত্যাগ নিয়ে কথা বলেছেন সাবেক মেয়র প্রার্থী কাউন্সিলার রাবিনা খান।

তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, টাওয়ার হ্যামলেটোস কাউন্সিলের চিল্ড্রেন্স সার্ভিস নিয়ে অফস্টেড এর সাম্প্রতিক রিপোর্টে কড়া সমালোচনা করা হয়েছে। র্যা ছেল তার পদত্যাগের মাধ্যমে চিলড্রেন্স সার্ভিসে তার দায় দায়িত্ব এড়িয়ে যেতে পারেননা । এতে আমরাও শক্ট। হঠাত করে তিনি পদত্যাগ করেছেন।

মূলতঃ অফস্টেড রিপোর্টই তার পদত্যাগের সাথে সম্পর্কিত- এটা এখন পরিষ্কার। ক্রস পার্টি স্ক্রুটিনি কমিটি তার চলে যাওয়ার আগেই আমাদের শিগুদের সেইফ গার্ড নিয়ে তার ভুমিকা- জনগন অবশ্যই এর উত্তর চায়। পর পর দুইজনের পদত্যাগ- জন বিগসের প্রশাসনের ব্যর্থতাই প্রকাশ করে। সাথে সাথে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এই প্রশাসন আমাদের চিলড্রেন্স সার্ভিসের সুষ্ঠু পরিচালনা, ব্যবস্থাপনা এবং সার্ভিসে, শিশুদের সেইভ গার্ডে ব্যর্থ।