করোনায় সৌদিতে আরও ২ বাংলাদেশির মৃত্যু

386

ঢাকা সংবাদদাতা: সৌদি আরবে করোনা ভাইরাসে আরও দুই বাংলাদেশি মারা গেছেন। দেশটিতে এ নিয়ে তিন বাংলাদেশিসহ করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

সৌদিতে মঙ্গলবার একদিনেই আক্রান্ত হয়েছেন ১শ’ ১০ জন। এ অবস্থায় পরিস্থিতি উন্নয়নের আগে হজের পরিকল্পনা না করার জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ।

করোনা ভাইরাসের প্রকোপে স্থবির সৌদি আরব। একপ্রকার গৃহবন্দি জীবনযাপন করছেন সে দেশের বাসিন্দারা। কর্মহীন হয়ে পড়েছেন প্রবাসীরা। তারা অর্থসংকটের সমাধানে চেয়েছেন মানবিক সহায়তা।

প্রবাসীদের দূরাবস্থার বিষয়টি বাংলাদেশ সরকারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার কনস্যুলার মেহেদী হাসান বলেন, বিষয়টি নিয়ে ঢাকাতে যোগাযোগ করা হচ্ছে।