ঢাকা সংবাদদাতা: নরসিংদীতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ও দলের আইন বিষয় সম্পাদক নেতা এড. সানাউল্লাহ মিয়া। শনিবার দুপুরে শিবপুর উপজেলা কারাচর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশ নেয় নরসিংদী-৩ শিবপুর আসনের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, লে: কর্নেল (অব:) জয়নাল আবেদিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর এলাহী, মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম মৃধা, যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদুৎ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এদিকে এড. সানাউল্লাহ মিয়ার মরদেহ বাহী গাড়ী নিজ বাড়িতে পৌছলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। এক নজর দেখতে ভিড় জমায় শত শত মানুষ।















