মিরপুরের মৃত রোগীকে চিকিৎসা দেয়া ডাক্তার হাসপাতালে

402

ঢাকা সংবাদদাতা: রাজধানীর টোলারবাগ এলাকার এক বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার মৃত্যবরণ করেন। তিনি মিরপুরের ডেল্টা হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেই রোগীকে চিকিৎসা দেয়া ডাক্তার রোববার রাত থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন। তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে।

ডেল্টা হাসপাতালের একজন চিকিৎসক জানান, শনিবার প্রথম তিনি শ্বাসকষ্টের কথা জানান। আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করেছে। রোববার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।