বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার যুক্তরাজ্য শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকী পালন

834

ওয়ানবাংলানিউজ: বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার যুক্তরাজ্য শাখার উদ্দোগে পালিত হলো বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। ১৭ মার্চ রাত ১২:০১ মিনিটের সময় পূর্ব লন্ডনের একটি হলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে উদযাপন করা হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। সংগঠনের সভাপতি আলী আমজাদ চৌধুরী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা সেলিম চাকলাদার , মোঃ দিলওয়ার হোসেন, তমিজুর রহমান রঞ্জু, শামছুল হক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আকিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্না, সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মিছবাহ মাছুম, যুক্তরাজ্য শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আসুক মিয়া, মারুফ আহমেদ, কামাল উদ্দিন, কামরুল ইসলাম, লোকমান উদ্দিন প্রমুখ। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।