বিশ্বনাথ এইড ইউকের চ্যারিটি ফুটবল টুর্নামেন্টর তারিখ পরিবর্তন: নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর

955
ফাইল ফটো

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে তৃতীয় চ্যারিটি ফুটবল টুর্নামেন্টর তারিখ পরিবর্তন করা হয়েছে। মাঠ কর্তৃপক্ষের সমস্যার কারনে ৮ই সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৯ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের স্টেপনীগ্রীন মাঠে অনুষ্টিত হবে। গত ২ বছরের ব্যাপক সাফল্যের পর এবং আগ্রহী সংগঠনগুলির অনুরোধে আবারো তৃতীয়বারের মত এই টুর্নামেন্টের উদ্যোগ নেয়া হয়েছে।
এইট-এ সাইড ফুটবল টুর্নামেন্টে দেড়শ পাউন্ড ফি দিয়ে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলার যেকোন সামাজিক সংগঠন অংশ নিতে পারবে। উক্ত ফুটবল টুর্নামেন্টে বিশ্বনাথ উপজেলার যে কোন খেলোয়াড় নিদিষ্ট টিমের হয়ে অংশ নিতে পারবে ( ১৮ বছরের কম বয়সী কেউ খেলতে পারবে না)।
আগ্রহী টিমকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু (০৭৯০৪৩৭৫৪১৩), সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ (০৭৪৩২১৫৮৬৫২) ও ট্রেজারার বখতিয়ার খান (০৭৯১৬৬৭৫২৪৫) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য ২০১৭ সালে অনুষ্ঠিত প্রথম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট, দ্বিতীয় টুর্নামেন্ট ২০১৮ সালেও চ্যাম্পিয়ন হয় একই ইউনিয়নের রামদ্বানা ওয়েলফেয়ার ট্রাস্ট। বিগত বছর উপজেলার ৮টি ইউনিয়নের ১২টি দল অংশনেয়।
টুর্নামেন্টকে সফল করতে আগামী ২ সেপ্টেম্বর রবিবার এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে আগ্রহী দলগুলির প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।