মক্কায় আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

601

ঢাকা সংবাদদাতা: সৌদি আরবে হজ করতে যাওয়া আরেক বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হলেন বরিশাল জেলার মুলাদি থানার বাসিন্দা মো. ফরিদ উদ্দীন। তার পাসপোর্ট নম্বর: বি এম ০৯৫৩৫৫৫ । পিলগ্রিম নম্বর ০১৫২২১১।
মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিনে বলা হয়, মক্কা আল-মুকাররমায় গত মঙ্গলবার (১ আগস্ট) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

এ নিয়ে চলতি বছর হজ করতে যাওয়া দুইজন বাংলাদেশি মারা গেলেন। এর আগে (গত ২৮ জুলাই) সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মারা গেছেন নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা এ আর ইউসুফ (৭৮) । তার পাসপোর্ট নম্বর: বি এম ০৯২৩২৫৩। পিলগ্রিম নম্বর ০০৩৬২১৭।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালন করতে সৌদি আরব যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। গত ২৪ জুলাই থেকে বাংলাদেশ বিমান হজযাত্রী পরিবহন শুরু করে। বাংলাদেশ বিমান মোট ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। বাকিরা যাবেন সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে।