ডক্টর সামছুল হক চৌধুরীকে যুক্তরাজ্য যুব শ্রমিক লীগের সম্মাননা প্রদান

673

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি, অ্যাডভোকেট মো: সামছুল হক চৌধুরী সম্প্রতি লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রীনউইচ থেকে ডেভলপমেন্ট স্টাটিজ বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করায় তাকে সম্মাননা এওয়ার্ড প্রদান করেছেন যুক্তরাজ্য জাতীয় যুব শ্রমিক লীগ।

গত ২৭শে জানুয়ারী সোমবার পুর্বলন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য জাতীয় যুব শ্রমিক লীগের সভাপতি সৈয়দ বেলাল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ গিয়াস এবং সাংগঠনিক সম্পাদক হারিক কামালীর যৌথ্য পরিচালনায় সম্মাননা প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এম ইকবাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক হেলাল, যুক্তরাজ্য যুব লীগ এর সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুক্তরাজ্য যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ,

সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া তালুকদার, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সিনিয়র সহ সভাপতি আব্দুল বাছির, সহ সভাপতি আবু বকর খান, সহ সভাপতি সাফিক মিয়া, সহ সভাপতি পীর আব্দুল কাউয়ুম, সহ সভাপতি কবি শেখ সামছুল ইসলাম, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আকিক খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মুন্না, লন্ডন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন সেলিম, লন্ডন মহানগর জাতীয় শ্রমিক লীগ এর সভাপতি সাহাবুদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগর শাখার সহ সভাপতি সুহেল আহমদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের অন্যতম নেতা গজম্বর আলী,

দিরাই-শাল্লা এসোসিয়েশন ইউকে সভাপতি আসিক মিয়া, সাবেক ছাত্রনেতা মাসুক সরদার, আওয়ামী লীগ নেতা এনামুল হক চৌধুরী, আজিজুল হক চৌধুরী, আবুল হোসেন, নাছির উদ্দিন প্রমুখ ।

সভায় বক্তারা বলেন ডক্টর সামছুল হক চৌধুরী দীর্ঘদিন যাবত দেশে এবং পরবাসে দক্ষতার সাথে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যাচ্ছেন। তিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা, একনিষ্ট সমাজ সেবক, দক্ষ সংঘটক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা, একজন সৎ, যোগ্য রাজনীতিবীদ হিসেবে তৃনমুলের যার রয়েছে গ্রহণযোগ্যতা।

আগামী দিনে দিরাই-শাল্লা বাসীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্টায় শেখ হাসিনার ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে নৌকার মনোনয়ন প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সভাপতি ডক্টর সামসুল হক চৌধুরী ডক্টরেট ডিগ্রী লাভ করাত সম্মাননা সভা প্রদান সভা

Posted by London Bangla voice on Monday, 27 January 2020