সিলেট সংবাদদাতা: গত শুক্রবার ২৮ জুলাই, ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের আফিয়া কমিনিটি সেন্টারে পূর্বগৌরীপুর ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের উদ্দোগে ১৬০টি পরিবারের মধ্যে নগদ অর্থ সহ ত্রান বিতরণ করা হয়, ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী আব্দুল খালিছ চৌধুরীর সভাপতিত্বে এবং আব্দুল মুকিত এর পরিচালনার সভার শুরুতে পবিত্র কোরআন শরিফ অর্থ সহ তেলাওয়াত করেন মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব মাহমুদ-উস- সামাদ চৌধুরী কয়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি এস এম জালাল উদ্দিন।
উক্ত অনুষ্ঠান সফল করতে বিশেষ করে যারা দায়িত্ব পালন করেন তারা হলেন, মাষ্টার আব্দুস ছাত্তার,মাওলানা লুৎফুর রহমান সিরাজী,ফয়ছল আহমদ,আব্দুস সালাম,আব্দুল মতিন, মুজিবুর রহমান,মির্জা শেরওয়ান,লিটন বেগ,খলিলুর রহমান সুমন।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন শেখ মাহমুদ হোসেন,মহি উদ্দিন লেচু, আব্দুল হক বাবু,ফরিদ উদ্দিন,জালাল উদ্দিন,শেখ হাকিম,মির্জা রেজান,মনু মিয়া,দারা বেগ, ছানা বেগ, মির্জা রাসেল,শাহাব উদ্দিন,আবুল হোসেন তালুকদার, মির্জা আব্দুল বাছিত সহ প্রমুখ।
সংগঠনের সভাপতি সিরাজ উদ্দিন বেগ, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত চৌধুরী ,কেশিয়ার মাওলানা কাদির আল হাসান ও বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব শেখ মুনাওয়ার হোসেন,অনুষ্ঠান সফল করায় এলাকার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আগামীতে সংগঠনের উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।















