সিলেট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের লামাপুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাজিম উদ্দিন ও ওসমান। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানায়, বিকেলে জাফলংয়ের লামাপুঞ্জি এলাকায় পাথর কোয়ারিতে থাকা বোমা মেশিনের পানির পাইপ ছুটে শ্রমিক নাজিম উদ্দিন আঘাত পান। পরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিকেলে একই এলাকার বিল্লালের পাথর কোয়ারিতে মাটিচাপা পরে ওসমান নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।















