বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা

435

ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির কেন্দ্রীয় নেতাদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

গেল ২৬ ডিসেম্বর রাতে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গেল ২১ ডিসেম্বর দলের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৪২টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ওই দিন আবার দলের সভাপতির দায়িত্ব দেয়া হয় শেখ হাসিনাকে, দ্বিতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওবায়দুল কাদের।