সরকার জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে: ফখরুল

270

ঢাকা সংবাদদাতা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ছাড়া সরকার উন্নয়নের কথা বলে জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে, তা কখনো সফল হবে না।

রাজধানীর হোটেল লেক শো’র এ বুধবার সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একই মামলায় অন্য আসামিরা জামিন পেলে বেগম খালেদা জিয়ার জামিন দেয়া হচ্ছে না। বেগম জিয়ার প্রকৃত রিপোর্ট সরিয়ে অন্য রিপোর্ট দেয়ার চেষ্টা করছে সরকার। সরকার বেগম জিয়াকে অত্যন্ত সচেতনভাবে বেআইনিভাবে কারাগারে আটক রাখার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, গত দশ বছরে ভিন্নমতের কারণে ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে, ১৫২৬ জন বিরোধী দলের নেতা যারা সরকারি দলের নেতাকর্মী ও পুলিশের হাতে মারা গেছেন, আর ৭৮১ জন গুম হয়েছেন।