১৮ জানুয়ারি ২০২০ ঢাকায় জালালাবাদ এসোসিয়েশন সম্মেলন অনুষ্টিত হবে

750

ওয়ানবাংলানিউজ: আগামী ১৮ জানুয়ারি ২০২০ শনিবার ঢাকায় দেশে ও বিদেশে অবস্থিত জালালাবাদ এসোসিয়েশন এর কর্মকর্তাদের কার্যনির্বাহী সম্মেলন অনুষ্টিত হবে, এ উপলক্ষে গত ২০ নভেম্বর বুধবার ঢাকার কাওরান বাজার বাণিজ্যিক এলাকায় জালালাবাদ ভবনে জালালাবাদ এসোসিয়েশন ইউ কে র সভাপতি মুহিবুর রহমান মুহিব এর সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ঐসময় উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জালালাবাদ এসোসিয়েশন ঢাকা কেন্দ্রীয় সভাপতি ড,এ কে আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমদ, সাবেক সভাপতি জগলুল পাশা সহ অন্যান নেতৃবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় আগামী ১৮ জানুয়ারি ২০২০ বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত জালালাবাদ এসোসিয়েশন এর নেতৃবৃন্দদের নিয়ে ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্মেলনে দেশে ও বিদেশে সংগঠনের সম্প্রসারণ এবং একই লক্ষ ও উদ্দেশ্য অনুযায়ী কর্মসূচি ভিত্তিক কার্যক্রম পরিচালনা এর বিষয় আলোচনা হবে। সম্মেলনে ঢাকায় বসবাসরত জালালাবাদবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনদের সাথে প্রবাসী সংগঠনের দায়িত্বশীলদের সংযোগ সৃষ্টির লক্ষে পরিচয় করিয়ে দেওয়া হবে। এজন্য পৃথক সৌহার্য্য বিনিময় সভার আয়োজন করা হয়েছে। তাছাড়া জাতীয় ও সিলেটের উন্নযন, বিনিয়োগ ও রেমিটেন্স প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ সম্পর্কে আলোচনা অনুষ্টিত হবে।

১৮ জানুয়ারি ২০২০ ঢাকায় জালালাবাদ এসোসিয়েশন কর্মকর্তাদের কার্যনির্বাহী সম্মেলন সফল ও স্বার্থক করার জন্য জালালাবাদ এসোসিয়েশন ইউ কে’র সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জালালাবাদ এসোসিয়েশন ইউ কে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব, তিনি আরো বলেন দেশ ও বিদেশের মধ্যে সেতুবন্ধন কাজ করার জন্য এখনই সঠিক সময়, এই সুযোগ টি সবাই কাজে লাগানো উচিত।